মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

বাংলাদেশের ঘটনাবলি স্বাধীনতার গুরুত্ব মনে করিয়ে দেয়: ভারতের প্রধান বিচারপতি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৫৫:৫৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪
  • ৭৮৬ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের ঘটনাকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে দেখছেন বাংলাদেশিরা। নিজেদের স্বাধীনতা দিবসে এ ঘটনা উল্লেখ করে বক্তব্য দিয়েছেন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। মুক্তি ও স্বাধীনতার গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রতিবেশী বাংলাদেশে সম্প্রতি যেসব ঘটনা ঘটছে, সেগুলো আমাদের এসব অধিকারের কতটা মূল্য, তা মনে করিয়ে দিচ্ছে।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর ভারতের প্রধান বিচারপতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই এ বিষয়ে খবর প্রকাশ করেছে।

চন্দ্রচূড় বলেন, ‘স্বাধীনতা দিবস আমাদের দেশের জনগণের একে অপরের প্রতি যে দায়িত্ব আছে, তা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে এবং জাতি সংবিধানের মূল্যবোধগুলোকে বুঝতে পারছে। ’

চন্দ্রচূড় বলেন, ‘বাংলাদেশে আজকে যা ঘটছে, তা আমাদের পরিষ্কারভাবে স্বাধীনতা আমাদের জন্য কতটা মূল্যবান, তা মনে করিয়ে দিচ্ছে। স্বাধীনতা ও মুক্তি লাভ সহজ। কিন্তু এ বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ, তা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য অতীতের ঘটনাগুলো জানা–বোঝা দরকার। ’

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান। এর পর থেকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়সহ আওয়ামী লীগের নেতা–কর্মীরা হামলার শিকার হয়েছেন। এই প্রেক্ষাপটে ভারতে যে উদ্বেগ দেখা দিয়েছে, তার মধ্যে এসব কথা বললেন দেশটির প্রধান বিচারপতি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

বাংলাদেশের ঘটনাবলি স্বাধীনতার গুরুত্ব মনে করিয়ে দেয়: ভারতের প্রধান বিচারপতি

আপডেট সময় : ০৯:৫৫:৫৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪