বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

রাবিতে সাত হল প্রভোস্ট ও ৩১ হাউজ টিউটরের পদত্যাগ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:১৫:৪১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪
  • ৭৮৫ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যেনো পদত্যাগের হিড়িক লেগেছে। এবার জানা গেলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাত হলের প্রভোস্ট ও ৩১ জন হাউজ টিউটর পদত্যাগ করেছেন।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাবির রেজিস্ট্রার অধ্যাপক তরিকুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রভোস্ট ও হাউস টিউটররা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

এর আগে গত ৮ আগস্ট উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং দুই উপউপাচার্যসহ একসঙ্গে মোট ৪০ জন প্রশাসক, কর্মকর্তা, প্রাধ্যক্ষ ও হাউজ টিউটর পদত্যাগ করেন।

সর্বশেষ রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জয়ন্তী রানী বসাক, রহমাতুন্নেছা হলের অধ্যাপক হাসনা হেনা, তাপসী রাবেয়া হলের অধ্যাপক জুয়েলী বিশ্বাস, খালেদা জিয়া হলের অধ্যাপক হোসনে আরা খানম, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের অধ্যাপক ফারজানা কাইয়ুম কেয়া, মুন্নুজান হলের অধ্যাপক রশীদা খাতুন এবং শহীদ জিয়াউর রহমান হলের অধ্যাপক নাসির উদ্দিন পদত্যাগ করেন। তাদের সঙ্গে হলগুলোর ৩১ জন হাউজ টিউটরও পদত্যাগ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

রাবিতে সাত হল প্রভোস্ট ও ৩১ হাউজ টিউটরের পদত্যাগ

আপডেট সময় : ০৯:১৫:৪১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪