মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে পাঁচকমলাপুর মাদ্রাসায় মিলাদ মাহফিল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:১৬:৩৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪
  • ৭৫৮ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি কমনায় পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে আলমডাঙ্গার পাঁচকমলাপুর গ্রামবাসী, মাদ্রাসার সকল ছাত্র-শিক্ষক, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে দুপুরে সকলে মধ্যহ্নভোজে অংশ নেন। এছাড়াও সকলে সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) প্রেসিডেন্ট, এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, চুয়াডাঙ্গার কৃতী সন্তান ও তিন তারকা মানের হোটেল সাহিদ প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকের পিতা-মাতার কবর জিয়ারত করেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ হয়েছেন। এই আন্দোলনে হতাহত হয়েছেন বহু মানুষ। এই আন্দোলনে শহীদ ও আহত মানুষ এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় চুয়াডাঙ্গাসহ খুলনা বিভাগের অন্যতম শ্রেষ্ঠ মাদ্রাসা আলমডাঙ্গার পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। মাদ্রাসাটির পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকের আমন্ত্রণে দুপুরেই দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণের জন্য বহু মানুষ উপস্থিত হতে থাকেন। অশ্রুসিক্ত নয়নে দোয়া পরিচালনা করেন এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, চুয়াডাঙ্গার কৃতী সন্তান আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ, আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গনু, পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মুস্তাফিজুর রহমান শামীম, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, জেষ্ঠ্য সাংবাদিক রফিক রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জ্যাকি, ডাবলু, মুকুল শাহ, রোকনুজ্জামান রোকন, পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা আব্দুর রাজ্জাক, শিক্ষক আলহাজ্ব হাফেজ ইনারুল ইসলাম ইন্না, শিক্ষক মাওলানা বায়োজিদ হোসেন প্রমুখ। দোয়া ও মিলাদ মাহফিলে পাঁচকমলাপুর গ্রামসহ ওই এলাকার সকল মানুষের আমন্ত্রণ ছিল। মধ্যহ্নভোজে প্রায় তিন হাজার মানুষ অংশগ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে পাঁচকমলাপুর মাদ্রাসায় মিলাদ মাহফিল

আপডেট সময় : ০১:১৬:৩৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪