বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

সাইবার সিকিউরিটি মামলাগুলোর সব সংশোধন বা বাতিল: আইন উপদেষ্টা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:২০:১৮ অপরাহ্ণ, বুধবার, ১৪ আগস্ট ২০২৪
  • ৮০৯ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মুক্ত সাংবাদিকতা করতে সাইবার সিকিউরিটি অ্যাক্টসহসহ যতগুলো মামলা হয়েছে সেগুলো সংশোধন বা বাতিল করবো। একটু সময় লাগবে আমাদের। কাজ শুরু করেছি।

আজ বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি জানান, অবশ্যই সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার হবে।

আসিফ নজরুল বলেন, সারাদেশে মিথ্যা ও হয়রানিমূলক মামলা তিন দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তা করা সম্ভব হয়নি। পুলিশ বাহিনী না থাকায় সেটা সম্ভব হয়নি।

আইন উপদেষ্টা আরও বলেন, আগামী ৩১ আগস্টের মধ্যে সারাদেশের সব মামলা প্রত্যাহার করা হবে। একইসঙ্গে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের মামলা এবং মাহমুদুর রহমানের মামলা আগামীকালকেই উইথড্র করা হবে।

আয়নাঘরের ভুক্তভোগীদের সহায়তা দেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আয়নাঘরে যারা গুমের শিকার হয়েছেন, তাদের সাথেও কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসার সুযোগ তাদের রয়েছে। মনে রাখবেন, এই ট্রাইব্যুনালে যে কোনো ব্যক্তি মামলা করতে পারবেন। কাজেই তারা গুমের মামলা করতে পারেন।

এসময় বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আয়ের হিসাব আগামী ১০ দিনের মধ্যে জমা দিতে হবে বলেও জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

সাইবার সিকিউরিটি মামলাগুলোর সব সংশোধন বা বাতিল: আইন উপদেষ্টা

আপডেট সময় : ০১:২০:১৮ অপরাহ্ণ, বুধবার, ১৪ আগস্ট ২০২৪