মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

মেহেরপুরে ট্রাফিক নিয়ন্ত্রণ ও থানার নিরাপত্তায় আনসার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:০৫:০৫ অপরাহ্ণ, বুধবার, ৭ আগস্ট ২০২৪
  • ৭৬০ বার পড়া হয়েছে

মেহেরপুর জেলার তিনটি  থানা ও জেলার তিনটি উপজেলার বিভিন্ন মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে আনসার মোতায়েন করা হয়েছে।

আজ বুধবার (৭ আগস্ট) সকাল থেকে এ আনসার মোতায়েন সম্পন্ন করা হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরের নির্দেশনা ও খুলনা রেঞ্জ দপ্তরের পরিকল্পনা অনুযায়ী জেলার তিনটি থানার সার্বক্ষণিক নিরাপত্তা রক্ষায় জেলা প্রসাশন ও পুলিশ সুপারের সাথে সমন্বয় করে ৩৬ জন আনসার ব্যাটালিয়ন সদস্য এবং ট্রাফিক কন্ট্রোলে শহরের ব্যস্ততম মোড়গুলোতে ২৪ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত নিশ্চিত করেছেন।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ মোতায়েন কার্যক্রম চলমান থাকবে। এদিকে জেলার সরকারি-বেসরকারি ২৪ টি গার্ড/সংস্থার নিরাপত্তায় ১১৫ জন অঙ্গীভূত আনসার, জেলা ও মুজিবনগর উপজেলা কার্যালয়ের নিরাপত্তায় প্রায় ৫০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে। অধিকতর নিরাপত্তার জন্য টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

জেলা কমান্ড্যান্ট বলেন, জনগণের ন্যায়সঙ্গত দাবির প্রতি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সব সময় শ্রদ্ধাশীল। জনগণের পাশে থেকে জনবাহিনী হিসেবে এ বাহিনী সব সময় কাজ করে যাচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় নিয়োজিত আনসার সদস্যদের সহযোগিতার আহবান জানান তিনি।

উল্লেখ্য যে, চলমান মোতায়েন ও নিরাপত্তা কার্যক্রমে মেহেরপুর জেলায় এ পর্যন্ত বিভিন্ন পদবির প্রায় ২৫০ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

মেহেরপুরে ট্রাফিক নিয়ন্ত্রণ ও থানার নিরাপত্তায় আনসার

আপডেট সময় : ১০:০৫:০৫ অপরাহ্ণ, বুধবার, ৭ আগস্ট ২০২৪