বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে যা জানালেন সমন্বয়ক নাহিদ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:১৩:০৪ পূর্বাহ্ণ, বুধবার, ৭ আগস্ট ২০২৪
  • ৮৩২ বার পড়া হয়েছে

অল্প সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ। মঙ্গলবার (৭ আগস্ট) মধ্য রাতে বঙ্গভবন থেকে বেরিয়ে তিনি এ তথ্য জানান।

সমন্বয়কদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের একটি তালিকা দেওয়া হয়েছে। এতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে এই সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুলও এমন তথ্য জানিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদল ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বৈঠক শেষে সমন্বয়কদের পক্ষ থেকে ব্রিফ করেন নাহিদ।

নাহিদ বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম বৈঠকে আমরা প্রস্তাব করেছিলাম। মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়ে বলেছেন, তাকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তাছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রাথমিক তালিকা দেওয়া হয়েছে। এতে নাগরিক সমাজসহ ছাত্রপ্রতিনিধিত্ব রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বঙ্গভবনে প্রবেশ করেন সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধান।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনাবাহিনীর একটি মাইক্রোবাসে বঙ্গভবনে প্রবেশ করেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীমউদ্দিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে যা জানালেন সমন্বয়ক নাহিদ

আপডেট সময় : ০৯:১৩:০৪ পূর্বাহ্ণ, বুধবার, ৭ আগস্ট ২০২৪