বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

কোটাবিরোধী আন্দোলনে হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে মশাল মিছিল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২১:৪৪ পূর্বাহ্ণ, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নীলকন্ঠ ডেক্সঃ

দেশের বিভিন্ন ক্যাম্পাসে কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় ক্যাম্পাসের গোলচত্বর থেকে মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলে এক হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মিছিলটি নিয়ে প্রথমে প্রধানফটকে যান শিক্ষার্থীরা। এসময় কুমিল্লায় হামলা কেন? প্রশাসন জবাব চাই, চট্টগ্রামে হামলা কেন? প্রশাসন জবাব চাই, রংপুরে হামলা কেন? প্রশাসন জবাব চাই, পুলিশ দিয়ে হামলা কেন? প্রশাসন জবাব চাই, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।

প্রধানফটকে অবস্থান করে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। এসময় আন্দোলনের শাবি সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, দেশের বিভিন্ন স্থানে আমাদের ভাইদের ওপর হামলা করা হয়েছে। আমরা নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছিলাম কিন্তু তাতে বাধা দেওয়া হয়। পুলিশ সদস্যরা আমাদের ওপর হামলা চালিয়েছে কিন্তু আমরা প্রতিক্রিয়া জানাইনি। ফের যদি হামলা চালানো হয় আমরা থেমে থাকবো না।

আন্দোলনকারী অন্যান্য শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যদি আবার। আমাদের ওপর হামলা চালানো হয় বাংলার ছাত্র সমাজ দাঁত ভাঙা জবাব দিবেন। এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

কোটাবিরোধী আন্দোলনে হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে মশাল মিছিল

আপডেট সময় : ০৮:২১:৪৪ পূর্বাহ্ণ, শনিবার, ১৩ জুলাই ২০২৪