শুক্রবার | ২৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

ভারতে পাচার হওয়ার পথে মুজিবনগরে শিশুকে উদ্ধার, অপহরণকারী আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:১৬:৩০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিজিস্ব প্রতিবেদকঃ

ভারতে পাচারের সময় তানজিল হোসেন (১২) নামের এক শিশুকে উদ্ধার ও অপহরণকারী রনিকে আটক করে গণধোলাই শেষে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা।

উদ্ধারকৃত শিশু মোঃ তানজিল হোসেন পার্শ্ববর্তি চুয়াডাঙ্গা সদর উপজেলার সাতগাড়ি এলাকার আনোয়ার হোসেনের ছেলে। শিশুটি পেশায় ইঞ্জিনচালিত পাখিভ্যান চালক।

আটক অপহরণকারী রনি হোসেন মেহেরপুর শহরের ক্যাশবপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে। গতকাল বুধবার (১০ জুলাই) বিকালে শিশু তানজিল হোসেনকে অপহরণ করে ভারতে পাচার করার সময় মুজিবনগর উপজেলার সীমান্তবর্তি বিদ্যাধরপুর ব্রিজ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

শিশুটির বরাত দিয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল দত্ত জানান, তানজিল তার নিজ এলাকায় ইঞ্জিনচালিত পাখিভ্যান চালিয়ে তাদের সংসার চালায়। গত তিনদিন পূর্বে রনি হোসেন চুয়াডাঙ্গা এলাকা থেকে শিশুটির ভ্যান ভাড়া নিয়ে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে গত তিনদিন যাবৎ বিভিন্ন এলাকায় ঘুরিয়ে নিয়ে বেড়ান। গতকাল বুধবার বিকালের দিকে তাকে ভারতে পাচারের উদ্যোশ্যে মেহেরপুর হয়ে মুজিবনগর সীমান্তের দিকে যাচ্ছিল। শিশুটি মোনাখালী ব্রিজ পার হওয়ার সময় লোকজন দেখে হঠাৎ কান্নাকাটি শুরু করে। এসময় স্থানীয় লোকজন তানজিলকে জিজ্ঞাসাবাদ করলে সে সমস্ত ঘটনা খুলে বলে।পরে অপহরণকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় জনতা রনিকে ধরে গণপিটুনি দিয়ে মূমূর্ষ অবস্থায় মুজিবনগর থানা পুলিশে সোপর্দ করে।

মুজিবনগর থানা পুলিশ তানজিলকে উদ্ধার করে এবং অপহরণকারী রনিকে আহত অবস্থায় উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মুজিবনগর থানার ওসি উজ্জল দত্ত জানান, তানজিল নিখোঁজ যাওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর থানায় একটি জিডি করেন। যার নং ১৬৯।

মুজিবনগর থানার ওসি উজ্জ্বল কুমার দত্ত জানান, শিশুটিকে উদ্ধার এবং অপহরন কারীকে আটকের পর চুয়াডাঙ্গা থানায় খবর দেয়া হয়েছে। ভিকটিম এবং আসামিকে চুয়াডাঙ্গা থানা পুলিশর হাতে তুলে দেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

ভারতে পাচার হওয়ার পথে মুজিবনগরে শিশুকে উদ্ধার, অপহরণকারী আটক

আপডেট সময় : ০১:১৬:৩০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪