শুক্রবার | ২৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

৪৮ ঘণ্টায় ৩৫ ‘শিশু নিখোঁজ’, যা বলছে পুলিশ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৭:০৪ অপরাহ্ণ, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • ৭৮৯ বার পড়া হয়েছে

দেশজুড়ে শিশু নিখোঁজের বিভিন্ন পোস্ট ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এসব স্ট্যাটাস সত্য ভেবে অনেকেই আবার শেয়ার দিচ্ছেন নিজের প্রোফাইলে। তবে এসব খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে পুলিশ হেডকোয়ার্টারস।

আজ রোববার (৭ জুলাই) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে পুলিশ হেডকোয়ার্টারস।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘শিশু নিখোঁজ’ সংক্রান্ত পোস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের নজরে এসেছে। ‘শিশু নিখোঁজ’ সংক্রান্ত এ ধরনের পোস্ট নিছক গুজব।

এ ধরনের গুজবে বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার জন্য তাই সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের গুজব রটনাকারীদের বিরুদ্ধে নিজেদের তৎপরতার কথা জানিয়েছে পুলিশ। কেউ এ ধরনের গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এর আগে, ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে ভাইরাল হয় গত ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকাসহ চট্টগ্রামে ৩৫টি বাচ্চা নিখোঁজ। সেসব পোস্ট এরপর মানুষ যাচাই-বাচাই না করেই করতে থাকে শেয়ার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

৪৮ ঘণ্টায় ৩৫ ‘শিশু নিখোঁজ’, যা বলছে পুলিশ

আপডেট সময় : ০৮:২৭:০৪ অপরাহ্ণ, রবিবার, ৭ জুলাই ২০২৪