মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

বাড়লো জ্বালানি তেলের দাম

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:২৫:১৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩১ মে ২০২৪
  • ৮১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক  :

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের প্রাইসিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩০ মে) রাতে এ সংক্রান্ত গেজেট প্রকাশ হয়েছে। নতুন এই মূল্য আগামী ১ জুন থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী ডিজেল ও কেরোসিনের বর্তমান মূল্য প্রতি লিটার ১০৭ টাকা থেকে ৭৫ পয়সা বৃদ্ধি করে ১০৭ টাকা ৭৫ পয়সা, প্রতি লিটার পেট্রলের বর্তমান মূল্য ১২৪ টাকা ৫০ পয়সা থেকে দুই টাকা ৫০ পয়সা বৃদ্ধি করে ১২৭ টাকা এবং প্রতি লিটার অকটেনের বর্তমান মূল্য ১২৮ টাকা ৫০ পয়সা থেকে দুই টাকা ৫০ পয়সা বৃদ্ধি করে ১৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা হ্রাস পেলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এই মূল্য সমন্বয় করতে হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, মূল্য সমন্বয়ের পরও ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটার প্রতি ৯০ দশমিক ৭৬ রুপি বা বাংলাদেশি মুদ্রায় ১২৫ টাকা ৭০ পয়সায় এবং পেট্রল ১০৩ দশমিক ৯৪ রুপি বা বাংলাদেশি মুদ্রায় ১৪৩ টাকা ৯৬ পয়সায় বিক্রি হচ্ছে, যা বাংলাদেশ থেকে লিটার প্রতি যথাক্রমে প্রায় ১৭ টাকা ৯৫ পয়সা ও ১৬ টাকা ৯৬ পয়সা বেশি।

সরকার গত মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে করে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

বাড়লো জ্বালানি তেলের দাম

আপডেট সময় : ০৯:২৫:১৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩১ মে ২০২৪