মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

কেরুর শ্রমিক-কর্মচারীদের মাঝে ”উৎসবের আমেজ”

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:২৮:৪৫ অপরাহ্ণ, রবিবার, ১৯ মে ২০২৪
  • ৭৯৯ বার পড়া হয়েছে

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ প্রতিষ্ঠান দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির চিনিকল। এ প্রতিষ্ঠানটির রয়েছে প্রায় ১৪ শ শ্রমিক-কর্মচারী। সমস্ত শ্রমিক-কর্মচারীসহ এলাকার প্রায় ২ হাজার মানুষ জীবিকা নির্বাহ করেন এই প্রতিষ্ঠানে। তবে আইনি জটিলতার কারণে দীর্ঘদিন স্থায়ী নিয়োগ না হওয়ায় প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগে দেড় শতাধিক শূন্য পদ তৈরি হয়। এতে প্রতিষ্ঠানটির কার্যক্রম বিঘ্নিতসহ শ্রমিক-কর্মচারীদের মধ্যে সৃষ্টি হয় হতাশা।

প্রতিষ্ঠানটির সার্বিক দিক বিবেচনা করে সকল আইনি জটিলতা কাটিয়ে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেনের একান্ত প্রচেষ্টায় ১০৪ জন শ্রমিক-কর্মচারীর চাকরি স্থায়ীকরণ করা হয়েছে। দীর্ঘদিনের এই নিয়োগ জটলা কাটিয়ে বিভিন্ন বিভাগের মৌসুমি শ্রমিক-কর্মচারীদের ভাগ্য পরিবর্তন হওয়ায় তাদের পরিবারের মাঝে বইছে উৎসবের আমেজ।

কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন বলেন, নিয়ম মাফিক প্রতিষ্ঠানে ১০৯টি শূন্য পদের জন্য গত ১৩ ও ১৪ মে সকালে কেরু হাইস্কুলে শ্রমিক-কর্মচারীদের স্থায়ী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ নিয়োগ পরীক্ষায় প্রায় ২০০ শ্রমিক-কর্মচারী অংশ নেয়। পরে ওই দিনই যাচাই-বাছাই করে ১০৪ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ীকরণ করা হয়। গত ১৫ মে সকালে সদ্য স্থায়ী হওয়া শ্রমিক-কর্মচারী প্রতিষ্ঠানে যোগদান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

কেরুর শ্রমিক-কর্মচারীদের মাঝে ”উৎসবের আমেজ”

আপডেট সময় : ১০:২৮:৪৫ অপরাহ্ণ, রবিবার, ১৯ মে ২০২৪