শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা

কাবা শরিফের ভেতরের দুর্লভ ছবি!

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৩৮:৫৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২
  • ৮৮৩ বার পড়া হয়েছে

সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত পবিত্র কাবা শরিফ নিজ হাতে পরিষ্কার করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দেশটির শাসক বাদশাহ সালমানের পক্ষে পরিচ্ছন্নতার এই কাজ করেন তিনি।

এ সময় বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, বাদশাহ সালমানের পক্ষে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মসজিদুল হারামের পবিত্র কাবা পরিষ্কার করেন। তবে আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়ার আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমান কাবা শরিফ তাওয়াফ করেন এবং সেখানে নামাজ আদায় ও দোয়া করেন।

কাবা শরিফের ভেতরের এই জায়গায় নামাজ পড়েছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আরব নিউজ বলছে, কাবা শরীফে পরিচ্ছন্নতা কাজের সময় সৌদি যুবরাজের সঙ্গে দেশটির ক্রীড়ামন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল ছিলেন। এ সময় হারামাইন শরিফাইনের জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শেখ আবদুল রহমান আল-সুদাইস তাদের স্বাগত জানান। এছাড়া সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কাবা শরীফ পরিষ্কার ও ধোয়ায় অংশ নেন বলে জানিয়েছে আরব নিউজ।

কাবা শরিফ পরিস্কারের কাজে গোলাব জল উন্নতমানের উদের সুগন্ধি ও জমজমের পানি ব্যবহার করা হয়েছে। কাবার ভেতরের দেওয়ালগুলোও কাপড় দিয়ে পরিস্কার করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব

কাবা শরিফের ভেতরের দুর্লভ ছবি!

আপডেট সময় : ০৩:৩৮:৫৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২