বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

উত্তরায় গার্ডার দুর্ঘটনা : ক্রেনচালকসহ ৯ জন গ্রেপ্তার

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৩:৫১ অপরাহ্ণ, বুধবার, ১৭ আগস্ট ২০২২
  • ৯২৫ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারের ৫ যাত্রী নিহতের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার রাতে র‍্যাব সদর দপ্তর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন দুর্ঘটনার জন্য দায়ী ক্রেনচালক, চালকের সহকারী এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কয়েকজন নিরাপত্তাকর্মী। সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, বৃহস্পতিবার (১৮ আগস্ট) এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

এদিকে আজ বুধবার হাইকোর্টের একটি বেঞ্চ গার্ডার দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। রুলে দুর্ঘটনারোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়।

একই সঙ্গে গত পাঁচ বছরে ফ্লাইওভারের নির্মাণ কার্যক্রম পরিচালনার সময় বিআরটি জনগণের নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা নিয়েছে তার একটি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত। দুই মাসের মধ্যে বিবাদীদের এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার বিকেল ৪টায় রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ ৫ জন নিহত হন। আহত হন দুইজন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

উত্তরায় গার্ডার দুর্ঘটনা : ক্রেনচালকসহ ৯ জন গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০৩:৫১ অপরাহ্ণ, বুধবার, ১৭ আগস্ট ২০২২