মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

কুমিল্লায় জোড়া খুন মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫৬:৩৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ জোড়া খুন মামলার প্রধান আসামি শাহ আলম পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।বুধবার দিবাগত রাত দেড়টার দিকে কুমিল্লা সদরের চাঁনপুর রত্নাবতী গোমতি বেড়িবাঁধ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, গুলি এবং গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

এর আগে এ মামলার আসামি সাব্বির ও সাজনও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল আজীম জানান, কয়েকজন অস্ত্রধারীর গোমতি বেড়িবাঁধে অবস্থানের তথ্য পেয়ে কুমিল্লা জেলা পুলিশ এবং গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান চালায়।

এ সময় ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গোলাগুলিতে একজন গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ ব্যক্তিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা তাকে শাহ আলম বলে শনাক্ত করে।

শাহ আলম কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা হত্যা মামলার প্রধান আসামি। তার বাড়ি সুজানগর বউ বাজার এলাকায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

কুমিল্লায় জোড়া খুন মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আপডেট সময় : ১০:৫৬:৩৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১