রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রায়পুরায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে নিহত ২

  • rahul raj
  • আপডেট সময় : ১২:০৮:৩২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • ৭৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরার কাচারিকান্দি গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

আজ বৃহস্পতিবার ভোরে কাচারিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রায়পুরাসহ নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ হয়ে নিহত দুইজন রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সংঘর্ষে নিহতরা হলেন- কাচারিকান্দি গ্রামের মারফত আলীর ছেলে সাদির মিয়া (২২) ও একই গ্রামের আসাদ মিয়ার ছেলে হিরন (৩৫)। আর গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন- রমজান (১৮), মোকলেস (২২), আহিদ মিয়া (৪৩), জজ মিয়া (১৪), শামসুনাহার (৩৪), দানা মিয়া (৬০), আলামিন মিয়া (২০)।

টেঁটাবিদ্ধ হয়ে আহতরা হলেন- নাজির (২১), নাজমা (২৪), দানিস মিয়া (২৪), মো. হক মিয়া (৫০)। তারা সকলেই কাচারিকান্দি গ্রামের ছোট শাহ আলমের সমর্থক। এদের মধ্যে মুমূর্ষু অবস্থায় জজ মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দিগ্রামে শাহআলম মেম্বার ও একই গ্রামের ছোট শাহ আলমের সাথে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে গত ৬ মাস পূর্বে উল্লেখিত দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে ছোট শাহআলম গ্রুপের ইয়াসিন ও শাহিন নামে দুই জন নিহত হয়।

এ ঘটনায় বড় শাহ আলম গ্রপের সদস্যরা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। এরই মধ্যে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হয়। ইউপি নির্বাচনে অংশ নেওয়ার জন্য শাহ আলম মেম্বারের লোকজন গ্রামে ঢুকার চেষ্টা চালায়। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ভোর রাতে শাহআলম মেম্বারের গ্রুপের সদস্যরা টেঁটা বল্লম ও আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রামে ঢুকে। ছোট শাহ আলমের বাড়িতে হামলা চালায়। এখবর ছড়িয়ে পড়লে ছোট শাহ আলমের সমর্থকরা বাধা দেয়ার চেষ্টা চালায়।

এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে ছোট শাহ আলম গ্রুপের সাদির (২২) ও হিরন (৩৫) নামে দুই জন ঘটনাস্থলেই নিহত হয়। এসময় প্রতিপক্ষের হামলায় ৮ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এ সময় আহতদের উদ্ধার করে রায়পুরাসহ নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রায়পুরা থানার ওসি মো. আজিজুর রহমান সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর শাহ আলম মেম্বার ও তার সমর্থকরা ভোরে গ্রামে ফিরে আসে এবং প্রতিপক্ষের উপর হামলা চালায়। এতে দুই জন নিহত হন। আর বেশ কয়েকজন আহত হয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

রায়পুরায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ১২:০৮:৩২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১