রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আগামী জুনেই পদ্মা সেতুতে চলবে গাড়ি

  • rahul raj
  • আপডেট সময় : ১১:২৭:২৫ পূর্বাহ্ণ, বুধবার, ৯ জুন ২০২১
  • ৭৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: পদ্মা সেতুর জাজিরা প্রান্তের সব রোডওয়ে স্ল্যাব বসে গেছে। এখন সেতুর সব শেষ খুঁটি জাজিরার ৪২ নম্বর থেকে মাওয়ার কাছের ১৩ নম্বর খুঁটি পর্যন্ত গাড়িতে আসা সম্ভব। এদিকে, সেতুর রেলওয়ে স্ল্যাব বসানো হয়ে গেছে দুই হাজার ৮৪৭টি। আর এক হাজার ৩১২টি স্ট্রিনজারের মধ্যে বসানো বাকি মাত্র ১৬টি।

বাংলাদেশের দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার প্রতীক এখন পদ্মা সেতু। সবকিছু পরিকল্পনা মাফিক চললে দক্ষিণাঞ্চলের মানুষের যুগের পর যুগ ধরে যাতায়াতের চরম দুর্ভোগের অবসান ঘটবে আগামী বছরের জুনেই মধ্যেই।

সেতু বিভাগ আশা করছে, সব কাজ ঠিকমতো এগোলে আগামী বছরের জুনে সেতুটি যানবাহন চলাচলের জন্য চালু করা যাবে। একই দিন ট্রেন চালুরও লক্ষ্য আছে।

আরো পড়ুন:আগামী জুনেই পদ্মা সেতুর উদ্বোধন

এতে সেতুটি যানচলাচল উপযোগী হওয়ার আরেক ধাপ এগিয়ে গেল। সেতুর রেলওয়ে স্ল্যাব বসানো হয়ে গেছে ২৮৪৭। আর ১৩১২টি স্ট্রেনজারের বসানো বাকি মাত্র ১৬টি। এই কাজ সম্পন্ন করতে চলছে মহাকর্মযজ্ঞ এখন। স্বপ্ন বাস্তবায়নের তাই, নির্মাণকর্মীরাও খুশি।

ভরা বর্ষাতেও উত্তাল পদ্মার ওপরে সেতুর কাজ চলবে পুরোদমে। সেতুর বাকি স্ল্যাবগুলো ইয়ার্ড থেকে সড়ক পথে মাওয়ার ১ নম্বর পিয়ার দিয়ে উঠবে বলে জানান পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলী।

৬ দশমিক এক পাঁচ কিলোমিটার দীর্ঘ চার লেনের পদ্মা সেতুর দুই প্রান্তের ৩ দশমিক এক চার কিলোমিটারের সংযোগ সেতু দুই লেন করে সড়কে যুক্ত হবে। তিন ভাগে ছয় লেন ইতোমধ্যে যুক্ত হয়ে গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

আগামী জুনেই পদ্মা সেতুতে চলবে গাড়ি

আপডেট সময় : ১১:২৭:২৫ পূর্বাহ্ণ, বুধবার, ৯ জুন ২০২১