মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

৬১০ কোটি টাকার অবৈধ সম্পদ গোল্ডেন মনিরের

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৫৩:০১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:গোল্ডেন মনিরের অঢেল সম্পদের উৎস খুঁজতে গিয়ে একের পর এক বেরিয়ে আসছে সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নাম। গত ৩ ডিসেম্বর ৩ কোটি ১০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় গোল্ডেন মনিরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন।

মনিরের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ ৬১০ কোটি টাকার অবৈধ সম্পদের। এত সম্পদের উৎস কি? আর রাজউকের ২শ প্লট জালিয়াতির সূত্র কি? সেই উত্তর খুঁজতে গিয়ে নাম এসেছে রাজউকের তিন কর্মচারী ও সিবিএ নেতা, রাজউক শ্রমিক লীগের সাবেক সভাপতি, রাজউকের পরিচালক শেখ শাহিনুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসু, ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ও ডিএনসিসির সাবেক কমিশনার বিএনপি নেতা এমএ কাইয়ুমের নাম।

এদিন দুদকের জিজ্ঞাসাবাদে রাজউকের তিন কর্মচারীর হাজির হওয়ার কথা থাকলেও অনুপস্থিত ছিলেন রাজউক শ্রমিক লীগের সাবেক সভাপতি ও রাজউকের উচ্চমান সহকারী আব্দুল মালেক।

দুদক সচিব জানান, গোল্ডেন মনিরের বিরুদ্ধে অভিযোগে যাদের নাম আসছে তাদের জিজ্ঞাসাবাদ শেষে দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে।মনির ছাড়াও দুদকের অনুসন্ধানে তার স্ত্রীর ৬ কোটি টাকার সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

৬১০ কোটি টাকার অবৈধ সম্পদ গোল্ডেন মনিরের

আপডেট সময় : ০৭:৫৩:০১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০