মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

শুনানি শেষে ঢলে পড়লেন মৃত্যুর কোলে

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:২৪:৩৭ অপরাহ্ণ, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:একটি মামলার শুনানি শেষে আদালত চত্বরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আইনজীবী এনামুল হক (৪৭)। পরে চিকিৎসক বলেছেন, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। 

আজ বুধবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের ২৯ নম্বর আদালতের সামনে এ ঘটনা ঘটে। এ সময় এনামুল ওই আদালতে একটি জামিনের শুনানি শেষে বেরিয়ে আসছিলেন।

আইনজীবী এনামুল হকের (আইডি ১১৫১) বাড়ি ফরিদপুরে। তিনি ১৯৯৮ সালে ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন। সেই থেকে তিনি আদালতে নিয়মিত মামলা পরিচালনা করতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ওই আদালতের আইনজীবী ইব্রাহিম খলিল এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার হাতের উপরে আইনজীবী এনামুল হক মারা গেছেন। আমি জরুরি একটা জামিন শুনানি করতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যাই। সেখানে লিফটে ওঠার সময় দেখি আইনজীবী এনামুল হক অসুস্থ হয়ে পড়েছেন।’

‘তখন আমি, আমার অপর দুই সহকর্মী ও একজন আইনজীবী-সহকারী মিলে এনামুল হককে পাশের বাংলাদেশ ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে দুই মিনিটের মধ্যে তাঁকে মৃত ঘোষণা করেন’, যোগ করেন আইনজীবী ইব্রাহিম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

শুনানি শেষে ঢলে পড়লেন মৃত্যুর কোলে

আপডেট সময় : ০৫:২৪:৩৭ অপরাহ্ণ, বুধবার, ২৫ নভেম্বর ২০২০