বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

দুই থেকে তিন হাজার টাকায় মিলবে মডার্নার ভ্যাকসিন

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:২৩:০০ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২০
  • ৭৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মার্কিন ওষুধ কোম্পানি মডার্না তাদের করোনা ভ্যাকসিনের দাম নির্ধারণ করেছে। ক্রয়াদেশের পরিমাণের ওপর ভিত্তি করে সরকারের কাছে প্রতি ডোজ করোনা টিকার দাম ২৫ থেকে ৩৭ ডলার করে রাখা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। যার বাংলাদেশি মূল্য ২ হাজার ১৮৮ টাকা থেকে ৩ হাজার ১৩৫ টাকা।

করোনা মহামারি থেকে বাঁচতে এখন ভ্যাকসিনের অপেক্ষায় পুরো বিশ্ব। এরইমধ্যে মার্কিন কোম্পানি মডার্না ও ফাইজার এবং রুশ ভ্যাকসিন স্পুতনিক-ফাইভ ৯০ শতাংশের ওপর কার্যকর বলে দাবি করা হয়েছে।

সম্প্রতি মডার্না দাবি করে, তাদের টিকা ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকর। এবার জার্মানির একটি সাপ্তাহিককে এই ভ্যাকসিনের মূল্য জানালেন মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল। তিনি জানান, প্রতি ডোজ করোনা টিকার দাম ২৫ থেকে ৩৭ ডলার করে রাখা হবে। যা বাংলাদেশি মূদ্রায় পড়বে ২ হাজার ১৮৮ টাকা থেকে ৩ হাজার ১৩৫ টাকা।

স্টিফেন ব্যানসেল বলেন, করোনার টিকার খরচ আর ফ্লুর টিকার খরচ একই। যা ১০ থেকে ৫০ মার্কিন ডলারের মতো।

ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, প্রতি ডোজ ২৫ ডলারের কম মূল্যে লাখ লাখ করোনার টিকা পেতে মডার্নার সঙ্গে একটি চুক্তিতে যেতে চায় ইউরোপীয় কমিশন।

এখনো কোনো চুক্তি সই হয়নি বলে জানিয়েছেন ব্যানসেল। তবে ইউরোপীয় কমিশনের সঙ্গে একটি চুক্তি সই এবং টিকার সরবরাহ করার পরিকল্পনা আছে বলে জানান তিনি। এ বিষয়ে আলোচনা হচ্ছে। কয়েকদিনের মধ্যে চুক্তি সই হবে বলে জানান এই প্রধান নির্বাহী।

বর্তমানে বিশ্বের অন্যতম আলোচ্য বিষয় করোনা প্রতিষেধক আবিষ্কার। এ পর্যন্ত ২০২টি টিকা তৈরির প্রক্রিয়া চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২৭টি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে আছে। যার মধ্যে সব চেয়ে এগিয়ে ব্রিটেন, চীন ও যুক্তরাষ্ট্র।

/এইচ.এ/

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

দুই থেকে তিন হাজার টাকায় মিলবে মডার্নার ভ্যাকসিন

আপডেট সময় : ০৭:২৩:০০ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২০