মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

রাজধানীতে বেশ কয়েকটি স্থানে বাসে আগুন

  • rahul raj
  • আপডেট সময় : ০৩:৫৩:৩২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
  • ৭৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:রাজধানীর শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তান, মতিঝিল, নয়াবাজার ও শাহজাহানপুর এলাকায় ছয়টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার বাংলানিউজকে বলেন, অগ্নিকাণ্ডের প্রথম সংবাদ পেয়েছি ১২টা ৩৫ মিনিটে।দুপুর ২টা ২৮ মিনিটে নয়াবাজারে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের শেষ খবর পেয়েছি।

তিনি আরও জানান, শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে, প্রেসক্লাবের সামনে, গুলিস্তানে রমনা ভবনের সামনে, মতিঝিলে মধুমিতা সিনেমা হলের সামনে এবং নয়াবাজার ও শাহজাহানপুর এলাকায় মোট ছয়টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সবগুলোই নির্বাপণ করা হয়েছে। কোনো হতাহতের সংবাদ আমরা এখনো পাইনি।

দুপুর পৌনে ২টার দিকে পল্টন থানার (ওসি) আবু বক্কর সিদ্দিক বাংলানিউজকে বলেন, গুলিস্তানে রমনা ভবনের সামনে পল্টন থেকে সদরঘাটগামী ভিক্টর ক্লাসিক গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিতে পারে। বাসটি যাত্রী বোঝাই ছিল।

অন্যদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশিদ বলেন, আজিজ সুপার মার্কেটের সামনে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, প্রেসক্লাবের সামনে ঘাটারচর টু চিটাগাং রোডে চলাচলকারী রজনীগন্ধা পরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

রাজধানীতে বেশ কয়েকটি স্থানে বাসে আগুন

আপডেট সময় : ০৩:৫৩:৩২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০