মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে অগ্নিকাণ্ডে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:১৬:৪০ অপরাহ্ণ, সোমবার, ৯ নভেম্বর ২০২০
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয়দের।

সোমবার বিকেলে আজমিরীগঞ্জ পৌরসভার লাল মিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা ৩টার দিকে ওই এলাকার মখলিছ মিয়ার মালিকাধীন একটি পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। কিছু বুঝে ওঠার আগেই মূর্হুতের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে।

এসময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে স্থানীয়ভাবে ছোট ওয়াটারপাম্প মেশিন লাগান স্থানীয়রা। ঘণ্টাখানেক পর জেলার বানিয়াচং ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরই মধ্যে ওই বাজারের ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে যায়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খানসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। ক্ষতির পরিমাণ জেনে জেলা প্রশাসক বরাবর পাঠানো হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

হবিগঞ্জের আজমিরীগঞ্জে অগ্নিকাণ্ডে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

আপডেট সময় : ০৭:১৬:৪০ অপরাহ্ণ, সোমবার, ৯ নভেম্বর ২০২০