বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

করোনা মহামারীর কারণে বিশ্বযুদ্ধ শুরু হতে পারে : ব্রিটিশ সেনাপ্রধান

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:২২:৩২ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২০
  • ৭৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ব্রিটেনের সশস্ত্র বাহিনীর প্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চলমান অনিশ্চয়তা এবং করোনা মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট থেকে আরেকটি বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। শনিবার স্কাই নিউজ টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল নিক কার্টার এ মন্তব্য করেন।

তিনি বলেন, অতীতে অর্থনৈতিক সংকট নিরাপত্তাহীনতার ঝুঁকি তৈরি করেছে এবং করোনা মহামারীর কারণে সৃষ্ট সংকটের ফলে আবার এ ধরনের ব্যাপকভিত্তিক সংঘাত ছড়িয়ে পড়তে পারে। তিনি বলেন, “আমরা বর্তমানে এমন একটি বিশ্ব বসবাস করছি যেখানে অনেক বেশি অনিশ্চয়তা এবং উদ্বেগ রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে প্রতিযোগিতা একটি বাস্তবতা তবে প্রকৃত ঝুঁকি হচ্ছে অনেক আঞ্চলিক সংঘাত স্বাভাবিক হিসাব-নিকাশকে ছাড়িয়ে যেতে পারে।”

স্কাই নিউজ চ্যানেল কার্টারের কাছে জানতে চেয়েছে যে, তিনি সরাসরি আরেকটি বিশ্বযুদ্ধের কথা বলছেন কিনা। জবাবে তিনি বলেন, আমি বলছি এটি একটি ঝুঁকি এবং আমাদেরকে সেই ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন রয়েছে। সূত্র : পার্সটুডে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

করোনা মহামারীর কারণে বিশ্বযুদ্ধ শুরু হতে পারে : ব্রিটিশ সেনাপ্রধান

আপডেট সময় : ০৭:২২:৩২ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২০