বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

সড়ক ও জনপথের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:৩০:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:৩ কোটি ৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ জাওয়েদ আলম ও তাঁর স্ত্রী আনোয়রা বেগম এর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোঃ নাসির উদ্দিন বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ তাদের বিরুদ্ধে  দুটি পৃথক মামলা দায়ের করেন।

প্রথম মামলায় (মামলা নং-৩) মোহাম্মদ জাওয়েদ আলম, সাবেক প্রকল্প পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পিআরএল), ওয়েস্টার্ণ বাংলাদেশ ব্রীজ ইম্প্রুভমেন্ট প্রজেক্ট, সড়ক ও জনপথ অধিদপ্তর-কে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, আসামি মোহাম্মদ জাওয়েদ আলম অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসংগতিপূর্ণ ৮৪,৬৪,৭৮০/- টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদের মালিকানা অর্জন করেন।  ফলে তিনি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

অপর মামলায় (মামলা নং-৪) , মিসেস আনোয়ারা বেগম, (স্বামী – মোহাম্মদ জাওয়েদ আলম) ও মোহাম্মদ জাওয়েদ আলমকে আসামি করা হয়। এ মামলার অভিযোগে বলঅ হয়,  আসামিগণ পরম্পরের যোগসাজশে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসংগতিপূর্ণ ২,২৪,৪৩,৬২৩/- টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন। তারা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ও দণ্ডবিধি’র ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

সড়ক ও জনপথের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় : ০৫:৩০:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০