বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

আলুর কেজি ৩৫ টাকা বেঁধে দিলো সরকার

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:৪৫:২০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
  • ৭৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আলুর দাম কোল্ড স্টোরেজ পর্যায়ে প্রতি কেজি ২৭ টাকা, পাইকারি পর্যায়ে ৩০ টাকা এবং খুচরা পর্যায়ে ৩৫ টাকা পুনর্নির্ধারণ করেছে কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থা কৃষি বিপণন অধিদপ্তর।

কৃষি মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে এবং কৃষি বিপণন আইন-২০১৮ এর ধারা ৪(ঝ) অনুযায়ী এই দাম নির্ধারণ করা হয়।

আলুর বাজার স্থিতিশীল রাখতে মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর কৃষি বিপণন অধিদপ্তরে আয়োজিত মতবিনিময় সভায় এ দাম নির্ধারণে সুপারিশ করা হয়।

কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, কারওয়ান বাজার এবং শ্যামবাজারের আলুর পাইকার ও আড়তদাররা সভায় উপস্থিত ছিলেন।

নির্ধারিত মূল্যে কোল্ড স্টোরেজ, পাইকারি এবং খুচরা পর্যায়ের বিক্রেতাসহ সবাই যেন আলু বিক্রি করেন সেজন্য কঠোর মনিটরিং ও নজরদারির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সব জেলা প্রশাসককে অনুরোধ করেছে কৃষি বিপণন অধিদপ্তর।

আলুর দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় গত ৭ অক্টোবর কোল্ড স্টোরেজ পর্যায়ে প্রতি কেজি ২৩ টাকা, পাইকারি পর্যায়ে প্রতি কেজি ২৫ টাকা এবং খুচরা পর্যায়ে প্রতি কেজি ৩০ টাকা নির্ধারণ করেছিল কৃষি বিপণন অধিদপ্তর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

আলুর কেজি ৩৫ টাকা বেঁধে দিলো সরকার

আপডেট সময় : ০৬:৪৫:২০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০