মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা

নারায়ণগঞ্জে ফতুল্লায় মসজিদে মসজিদে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৩৪

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:০৪:২০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
  • ৭৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪ জনে।মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. সিফাতের (১৮) মৃত্যু হয়।

সিফাত নারায়ণগঞ্জের ফতুল্লার নিউখানপুর ব্যাংক কলোনির আনোয়ার হোসেনের ছেলে।শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, সিফাতের শরীরের ২২ শতাংশ পুড়ে গিয়েছিল। তার শ্বাসনালীও পুড়ে গিয়েছিল। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

গত ৪ সেপ্টেম্বর ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হন। এদের মধ্যে ৩৪ জনেরই মৃত্যু হলো। তিতাসের পাইপলাইনের লিকেজ থেকে গ্যাস মসজিদের বদ্ধ ঘরে জমে এই বিস্ফোরণ ঘটে বলে তদন্তে বেরিয়ে এসেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ

নারায়ণগঞ্জে ফতুল্লায় মসজিদে মসজিদে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৩৪

আপডেট সময় : ০৭:০৪:২০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০