শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শিক্ষার হার, শিশুমৃত্যু ও গড় আয়ুতে ভারত-পাকিস্তান থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশ

  • আপডেট সময় : ০২:১১:৩১ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২০
  • ৭৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রতিবেশী দুই দেশের চেয়ে অনেক পরে স্বাধীনতা অর্জন করলেও ভারত ও পাকিস্তান থেকে অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে বাংলাদেশ। শিক্ষার হার, শিশুমৃত্যু ও গড় আয়ুতে প্রতিবেশী দুই দেশ থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রকাশিত একটি প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া তিন দেশের মধ্যে একটি পরিসংখ্যান প্রকাশ করেছে।

পরিসংখ্যানে দেখা যায়, বর্তমানে পাকিস্তানের চেয়ে প্রায় সবক্ষেত্রেই এগিয়ে রয়েছে বাংলাদেশ। অনেক ক্ষেত্রে ভারতের থেকেও এগিয়ে। যদিও বড় দুই প্রতিবেশীর চেয়েও অনেক পরে স্বাধীন হয় বাংলাদেশ।

শিশুমৃত্যুর হারের ক্ষেত্রে বাকি দুই দেশের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ভালো। ভারতে যেখানে প্রতি ১০০০ জনে ২৯.৯ এবং পাকিস্তানে ৫৭.২ শিশু মারা যায়, সেখানে বাংলাদেশ এই শিশুমৃত্যুর হার কমিয়ে এনেছে ২২.১ জনে।

শিক্ষার হারের ক্ষেত্রে শীর্ষে আছে ভারত। দেশটিতে শিক্ষার হার ৭৪.৪ শতাংশ। সামান্য পিছিয়ে থাকা বাংলাদেশের শিক্ষার হার ৭৩.৯ শতাংশ। সবার শেষে থাকা পাকিস্তানের শিক্ষার হার ৫৯.১৩ শতাংশ।

৫-১৪ বছর বয়সী শিশুদের জন্য নিরাপদ পরিবেশের ক্ষেত্রেও বাংলাদেশ শীর্ষে। রেটিং ৪.১। ভারতের ৫.৭ এবং খুব খারাপ অবস্থায় থাকা পাকিস্তানের রেটিং ৯.৭।

এই তিনটি দেশই জনবহুল এবং জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। জন্মহার নিয়ন্ত্রণে বাংলাদেশ সবার উপরে (২.০)। দ্বিতীয় স্থানে আছে ভারত (২.২) এবং তৃতীয় স্থানে পাকিস্তান (৩.৫)।

গড় আয়ুর এক্ষেত্রেও বাংলাদেশ সবার উপরে। বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২.৩ বছর। সেখানে ভারতে ৬৯.৪ এবং পাকিস্তানে ৬৭.১ বছর।

তিন দেশের মধ্যে জিডিপির শীর্ষেও রয়েছে ভারত। তাদের জিডিপি ২.৯। এরপর আছে বাংলাদেশ (২০৯.৯৭) এবং পাকিস্তান (২৫৬.৭৩)।

গ্রস সেভিংস জিডিপির এক্ষেত্রে শীর্ষ দেশটির নাম বাংলাদেশ (৩৩.৩%)। এরপর আছে ভারত (৩১.১%) এবং সবার শেষে পাকিস্তান (১৯.৩%)।

দারিদ্রসীমার নিচে থাকা নাগরিকের এক্ষেত্রে তিন দেশের পরিস্থিতিতে খুব একটা বড় পার্থক্য নেই। দারিদ্রসীমার নিচে থাকা নাগরিক ভারতে ২১.৯%, বাংলাদেশ এবং পাকিস্তানে সমান ২৪.৩%।

বায়ু দূষণের সবচেয়ে ভয়াবহ অবস্থা ভারতে (৯০.৯)। শীতের মৌসুমে দেশটির রাজধানীসহ বেশ কয়েকটি শহর ধোঁয়াশায় ঢেকে যায়। দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ (৬০.৯)। এই ক্ষেত্রে পাকিস্তানের অবস্থা কিছুটা ভালো (৫৮.৩)।

বেশি সংখ্যক মানুষকে বিদ্যুতের আওতায় নিয়ে আসায় বিদ্যুৎতায়নে সবচেয়ে এগিয়ে ভারত (৯৫.২%)। দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ (৮৫.২) এবং সবার শেষে পাকিস্তান (৭১.১)।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

শিক্ষার হার, শিশুমৃত্যু ও গড় আয়ুতে ভারত-পাকিস্তান থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশ

আপডেট সময় : ০২:১১:৩১ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২০