মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

৩০০ হাতির দাঁত গুঁড়িয়ে দিচ্ছে সিঙ্গাপুর চোরাকারবার বন্ধ করতে

  • আপডেট সময় : ০১:৫২:৩০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০
  • ৮০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রায় ৯ টন আফ্রিকান হাতির দাঁত ধ্বংস করতে শুরু করেছে সিঙ্গাপুর। হাতির দাঁত নিয়ে বেআইনি বাণিজ্য বন্ধ করতেই এমন পদক্ষেপ সিঙ্গাপুর সরকারের। ১২ আগস্ট বিশ্ব হাতি দিবসকে সামনে রেখে সিঙ্গাপুরের জাতীয় উদ্যান পর্ষদ এমন পদক্ষেপের কথা জানিয়েছে।

রয়টার্স’র একটি প্রতিবেদন অনুসারে, বন্যপ্রাণী নিয়ে অবৈধ বাণিজ্য বন্ধ করতে সাম্প্রতিক সময়ে বিশ্বের আর কোনো দেশে এমন বৃহত্‍‌, বিপুল সংখ্যক হাতির দাঁত ধ্বংস করার নজির নেই। সিঙ্গাপুর সরকারে বক্তব্য, বন্যপ্রাণীদের জীবন রক্ষার পাশাপাশি তাদের নিয়ে অবৈধ বাণিজ্য বন্ধ করতেই এই সিদ্ধান্ত তাদের নিতে হয়েছে।

জানা গেছে, সবমিলিয়ে প্রায় ৩০০ আফ্রিকান হাতির দাঁত ধাপে ধাপে নষ্ট করা হবে। দুই-একদিনের মধ্যে এত দাঁত নষ্ট করে ফেলা সম্ভব নয়। এমন ভাবে হাতির দাঁতগুলিকে নষ্ট করা হবে, যাতে কোনোভাবে এর কণামাত্রও ব্যবহার না করা যায়। তাই ক্রাশারে গুঁড়িয়ে, আগুনে পুড়িয়ে ফেলা হবে।

আফ্রিকা ও এশিয়ার মধ্যে নিষিদ্ধ প্রাণী সামগ্রীর চোরাচালানের ট্রানজিট পয়েন্ট হিসাবে কাজ করে সিঙ্গাপুর। গত বছর সিঙ্গাপুরে ৮.৮ টন হাতির দাঁত আটক করা হয়েছিল। যার আনুমানিক মূল্য ১৩ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৯৭ কোটি ২৭ লক্ষ ৫৫ হাজার টাকা। যে পরিমাণ হাতির দাঁত ধ্বংস করা হচ্ছে, সেগুলি ৩০০ আফ্রিকান হাতি থেকে এসেছে বলে দাবি করা হয়েছে।

অনলাইনে প্রচারিত একটি ইভেন্টে দেখা গিয়েছে, শ্রমিকেরা মাথায় হেলমেট পরে ট্রলি ও ভারী ট্রাকে একটি ক্রাশার দিয়ে হাতির দাঁতগুলো পিষ্ট করছেন। সেখান থেকে অনবরত ক্রাশার চালানোর শব্দ আসছে। দাঁতগুলি পুরো ধ্বংস করতে কয়েক দিন লেগে যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে। ক্রাশারে টুকরো টুকরো করে, হাতির মূল্যবান দাঁতগুলিকে শেষ পর্যন্ত আগুনে পোড়ানো হচ্ছে।

পরিবেশবিদদের অনুমান, দাঁত-সহ দেহের অন্যান্য অঙ্গের বাণিজ্যিক চাহিদার কারণে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে প্রতিদিন প্রায় ১০০ হাতি মানুষের হাতে মারা পড়ছে। বিশ্বে আর মাত্র চার লাখ হাতি অবশিষ্ট রয়েছে বলে তাদের দাবি। চীন ও ভিয়েতনামের মতো কয়েকটি এশীয় দেশে হাতির দাঁতের ব্যাপক চাহিদা রয়েছে। অলঙ্কারে হাতির দাঁত ব্যবহারের রেওয়াজ রয়েছে। সেই জোগান মেটাতেই চোরা শিকারিরা দিনের পর দিন নির্দ্বিধায় হাতি মেরে চলেছে। যার জেরে কমে আসছে হাতির সংখ্যা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

 পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

৩০০ হাতির দাঁত গুঁড়িয়ে দিচ্ছে সিঙ্গাপুর চোরাকারবার বন্ধ করতে

আপডেট সময় : ০১:৫২:৩০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০