বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

জাপান কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন ডলার দিবে : শিনজো আবে

  • আপডেট সময় : ০৮:৫৫:০৫ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২০
  • ৮০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাপান করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় বাংলাদেশকে সাহায্য করার জন্য অনুদান হিসাবে ৩২৯ মিলিয়ন মার্কিন ডলার (৩৫ বিলিয়ন ইয়েন) দিবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আজ বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপকালে এই ঘোষণা দিয়েছেন।
প্রেস সচিব জানান, জাপানের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন যে, তাদের সংসদ ইতোমধ্যে অনুদানটি অনুমোদন করেছে।
বেলা ১টা ৫ মিনিট থেকে শুরু ২৫ মিনিট স্থায়ী ফোন আলাপে দুই প্রধানমন্ত্রী কোভিড-১৯ মহামারী, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা এবং জাপানের সহায়তায় বাস্তবায়নাধীন প্রকল্পসমূহ নিয়ে আলোচনা করেন।
করিম বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে জাপান থেকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান। তিনি দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার ওপর জোর দিয়েছেন।
প্রেস সচিব আরো উল্লেখ করেন যে, শেখ হাসিনা বর্তমান রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে শিনজো আবেকে অবহিত করার প্রেক্ষিতে জাপানের প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে তিনি মিয়ানমারের নেতৃত্বের সঙ্গে কথা বলবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ সংক্রমণ রোধের লক্ষ্যে বাংলাদেশে পিপিই, মাস্ক ও গগল সহ সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করার জন্য শিনজো আবেকে ধন্যবাদ জানান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক, যা এই বছর টোকিওতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে স্থগিত করা হয়েছে, তা ২০২১ সালে জাপানে যথা সময়ে অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জাপান কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন ডলার দিবে : শিনজো আবে

আপডেট সময় : ০৮:৫৫:০৫ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২০