শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বন্যায় ৩৩টি জেলার ক্ষতিগ্রস্তদের মাঝে এ পর্যন্ত ১০ হাজার ৪৮ মেট্রিক টন চাল বিতরণ !

  • আপডেট সময় : ০৩:১৮:২৯ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২০
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সাম্প্রতিক অতিবর্ষণে সৃষ্ট বন্যায় ৩৩টি জেলার ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য এ পর্যন্ত ১৬ হাজার ৪১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে এ পর্যন্ত ১০ হাজার ৪৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

বন্যাকবলিত জেলা প্রশাসনগুলো থেকে ৪ আগস্ট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নগদ টাকা বরাদ্দ দেয়া হয়েছে চার কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা। এ পর্যন্ত বিতরণ করা হয়েছে দুই কোটি ৪২ লাখ ৭১ হাজার ২০০ টাকা।

শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে- এক কোটি ৩৮ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৬৭ লাখ ৫৪ হাজার টাকা। গো খাদ্য ক্রয়ের জন্য বরাদ্দ দেয়া হয়েছে দুই কোটি ৮৬ লাখ টাকা এবং বিতরণের পরিমাণ এক কোটি ৪৮ লাখ ৪৪ হাজার টাকা। শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেয়া হয়েছে এক লাখ ৬২ হাজার। এ পর্যন্ত বিতরণ করা হয়েছে এক লাখ ১৯ হাজার ৭৫৬ প্যাকেট।

এছাড়াও ঢেউটিন বরাদ্দ দেয়া হয়েছে ৩০০ বান্ডিল। এরমধ্যে এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১০০ বান্ডিল। গৃহ মন্জুরি বাবদ বরাদ্দ দেয়া হয়েছে নয় লাখ টাকা এবং বিতরণ করা হয়েছে তিন লাখ টাকা।

বন্যাকবলিত জেলাগুলো হচ্ছে- ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ।

বন্যাকবলিত উপজেলার সংখ্যা ১৬২টি এবং ইউনিয়নের সংখ্যা এক হাজার ৫৮টি। পানিবন্দি পরিবারের সংখ্যা ৯ লাখ ৯৬ হাজার ৯৮০টি এবং ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৫ লাখ ৬৩ হাজার ৭৭৭ জন। বন্যায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ৪১ জন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

বন্যায় ৩৩টি জেলার ক্ষতিগ্রস্তদের মাঝে এ পর্যন্ত ১০ হাজার ৪৮ মেট্রিক টন চাল বিতরণ !

আপডেট সময় : ০৩:১৮:২৯ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২০