শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : ০২:৫৬:৩৮ অপরাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২০
  • ৮০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মুজিববর্ষে সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন করা হবে জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বর্তমান সরকারের সময়েই এক কোটি গ্রাহককে বিদ্যুতের প্রিপেইড মিটারের আওতায় আনা হবে। এছাড়া ৩ থেকে ৪ বছরের মধ্যে বিদ্যুতের সব লাইন ভূ-গর্ভস্থ করা হবে। প্রথম কাজ শুরু হবে ধানমন্ডিতে।

সোমবার ঈদের ছুটি শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ভূ-গর্ভস্থ লাইনে ঝড়-বৃষ্টিতেও বিদ্যুৎ সংযোগ ব্যাহত হবে না। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে। সিস্টেম লস কমিয়ে রাষ্ট্র ও জনগণের উপকার করবে। গ্রাহকের ভোগান্তি হ্রাস পাবে।

প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের আগেই সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবে। এখন মানসম্পন্ন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দেয়ার দাবি উঠবে। সেটাও সময়মতো হবে। মুজিববর্ষেই সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন করা হবে।

এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমান বলেন, বাসা বাড়িতে গ্যাস লাইন দেয়ার কোনো পরিকল্পনা আপাতত নেই সরকারের। এখন এলপিজির দামও নির্ধারণ করে দেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০২:৫৬:৩৮ অপরাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২০