শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে করোনা চিকিৎসাসেবায় সেনাবাহিনী

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৩:২৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
  • ৭৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে এ চিকিৎসাসেবার আয়োজন করে যশোর সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। সেনাবাহিনীর ৪১ ফিল্ড অ্যাম্বুলেন্সের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মশিউর রহমানের নেতৃত্বে মেডিকেল ক্যাম্পে সাতজন চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। এখানে রেড জোন ঘোষিত চুয়াডাঙ্গা পৌর এলাকাসহ সদর উপজেলার দেড় শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। প্রত্যেক রোগীকে ফ্রি ওষুধ দেওয়া হয়। রোগীদের জন্য মেডিকেল ক্যাম্পে ৬০ এর বেশি ধরনের ওষুধ ছিল।
১৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রাজিব জাহানের তত্ত্বাবধায়নে মেডিকেল ক্যাম্পে মেজর সাবের, মেজর মুনতাহন, ক্যাপ্টেন মহিউদ্দিন, ক্যাপ্টেন নওরিন, ১৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন আব্দুল মুকিত নাফিজ, ক্যাপ্টেন ইমরানুল হুদা, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ইউসুফ ও ফরিদ উপস্থিত ছিলেন। এছাড়াও যশোর মেডিকেল কলেজের চিকিৎসক ডা. খাইরুল্লাহ ও চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের চিকিৎসক ডা. সোহানা আহমেদ মেডিকেল ক্যাম্পে অংশ নেন।
এ সময় ১৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন ইমরানুল হুদা জানান, সেনাবাহিনী করোনা আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর উপজেলার করোনায় আক্রান্ত রোগীদের পাশাপাশি অন্যান্য রোগীদের চিকিৎসাসেবা দেয়া হয়েছে। এর আগে দামুড়হুদা উপজেলায় ওদুদ শাহ ডিগ্রি কলেজে গর্ভবতী মায়েদের জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছিল। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে করোনা চিকিৎসাসেবায় সেনাবাহিনী

আপডেট সময় : ১০:২৩:২৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২০