শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আমাদের লক্ষ্য মানুষের দুর্দশা লা’ঘব করে তাদের কল্যাণে কাজ করা: পলক

  • আপডেট সময় : ০৪:২৭:০০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সরকার সব সময় অসহায় মানুষের পাশে আছে। আমাদের লক্ষ্য মানুষের দুর্দশা লা’ঘব করে তাদের কল্যাণে কাজ করা। প্রতিমন্ত্রী বুধবার জেলার সিংড়া উপজেলার শেরকোল শিববাড়ি এলাকায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন।

বর্তমানে নাটোরের সিংড়া উপজেলায় আত্রাই নদীতে পানি বিপৎসীমার ৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলার শেরকোল, তাজপুর, কলম, চামারী, ইটালী, ছাতারদিঘী, ডাহিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে। শাহবাজপুর-তাজপুর-তেমুখ নওগাঁ সড়ক বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়ে শেরকোল ও তাজপুর ইউনিয়ন বিছিন্ন হয়ে যাওয়া এলাকার বাধ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন বানু ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু রায়হান।

পলক বলেন, দেশের শস্য ভাণ্ডার খ্যাত চলনবিলের কৃষকদের কল্যাণের বিষয় বিবেচনায় নিয়ে সরকার সাড়ে ছয়শ’ কোটি টাকা ব্যয়ে চলনবিল উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের এই প্রকল্পের মাধ্যমে কৃষির যান্ত্রিকীকরণ, পানি নিষ্কাশন, সেচ ব্যবস্থার উন্নয়নসহ সিংড়া উপজেলাসহ আট উপজেলার কৃষকরা উপকৃত হবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

আমাদের লক্ষ্য মানুষের দুর্দশা লা’ঘব করে তাদের কল্যাণে কাজ করা: পলক

আপডেট সময় : ০৪:২৭:০০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০