শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

কালীগঞ্জে মোটরসাইকেল চুরি মাগুরায় বিক্রি করতে গিয়ে চোর গ্রেফতার

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:০৭:৫৩ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২০
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে একটি চোরাই পালসার মোটর সাইকেল উদ্ধারসহ চোরচক্রের প্রধান কে গ্রেফতার করেছে। গ্রেফতার হযরত আলী কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের মতিয়ার রহমান বিশ্বাসের ছেলে। গত ২৫ জুলাই কালীগঞ্জ থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল খায়ের মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া-শালিখা রোডস্থ আজাদের কাঠ গোলার সামনে সাইকেলটি বিক্রির সময় চোর হযরত আলীকে হাতেনাতে গ্রেফতার করেন। এসময় সাইকেলটি উদ্ধার করা হয়। আজ সে চুরির ঘটনা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এসআই আবুল খায়ের জানান, গত ২৪ জুলাই কালীগঞ্জ শহরের কাশিপুর কাজীপাড়ার আক্কাস আলীর ছেলে আল আমিনের একটি নতুন পালসার মোটর সাইকেল চুরি হয়। এ ঘটনায় আল আমিন থানায় মামলা করেন। পরে থানার ওসির দিক নির্দেশনা মোতাবেক মামলার তদন্তকারী কর্মকর্তা সোর্সের মাধ্যমে খবর পান সাইকেলটি মাগুরা জেলার শালিখা এলাকায় বিক্রি জন্য নিয়ে যাওয়া হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে মাগুরা জেলার শালিখা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ওই স্থান থেকে চোর হযরত আলীকে গ্রেফতার ও মোটর সাইকেলটি উদ্ধার করেন। কালীগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান মিয়া জানান, মোটর সাইকেলটি চুরির পর থানায় মামলা হয়। পুলিশ অভিযান চালিয়ে চোর হযরত আলীকে গ্রেফতার করেছে। এ ছাড়া চুরির ঘটনা স্বীকার করে সে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

কালীগঞ্জে মোটরসাইকেল চুরি মাগুরায় বিক্রি করতে গিয়ে চোর গ্রেফতার

আপডেট সময় : ০৬:০৭:৫৩ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২০