শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

চুয়াডাঙ্গায় ইজিবাইকভর্তি ফেনসিডিলসহ আটক ১

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:৫০:২৮ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২০
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গায় গভীর রাতে ধাওয়া করে ইজিবাইকসহ মকবুল হোসেন (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানার পুলিশ। গত শনিবার দিবাগত ভোররাতে শহরের একাডেমি মোড় থেকে ইসলামপাড়া পর্যন্ত ধাওয়া করে ইজিবাইকে রাখা ফেনসিডিলসহ আহত অবস্থায় চালক মকবুলকে আটক করা হয়। আটক হওয়া মাদক ব্যবসায়ী মকবুল হোসেন (৩৭) চুয়াডাঙ্গা পৌর শহরের হাটকালুগঞ্জ গ্রামের পুরাতন মসজিদ পাড়ার আইয়ুব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে সদর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ইজিবাইকে করে ফেনসিডিলের একটি বড় চালান একাডেমি মোড়ের দিকে যাচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশনায় সদর থানাা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল একাডেমি মোড়ে অবস্থান নিয়ে ইজিবাইকটি আটকানোর চেষ্টা করেন। ওই সময় চালক পুলিশের বাধা পেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশও তার পিছনে ধাওয়া করে। একপর্যায়ে ইসলামপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা মেরে ইজিবাইকটি ফেলে আহত অবস্থায় পালানোর চেষ্টা করেন মকবুল। পরে পুলিশ তাঁকে তাড়িয়ে ধরে। একই সঙ্গে তাঁর ইজিবাইক থেকে ২৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
ফেনসিডিলসহ মকবুলকে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি আবু জিহাদ খান বলেন, আটককৃত আসামির নামে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। একই সঙ্গে এ ঘটনায় সংশ্লিষ্ট গডফাদারসহ অর্থের যোগানদাতাদের আইনের আওতায় আনতে আসামিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে সদর থানার পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

চুয়াডাঙ্গায় ইজিবাইকভর্তি ফেনসিডিলসহ আটক ১

আপডেট সময় : ০৯:৫০:২৮ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২০