শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নতুন নৌ-বাহিনী প্রধানকে ভাইস-অ্যাডমিরালের র‌্যাঙ্ক ব্যাজ পরানো হলো !

  • আপডেট সময় : ০১:০১:১৫ অপরাহ্ণ, রবিবার, ২৬ জুলাই ২০২০
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে একটি অনুষ্ঠানে সদ্য নিয়োগপ্রাপ্ত নৌ-বাহিনী প্রধান মোহাম্মদ শাহীন ইকবালকে ভাইস-অ্যাডমিরালের র‌্যাঙ্ক ব্যাজে সজ্জিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ‘সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নতুন নৌ-প্রধানকে ভাইস-অ্যাডমিরালের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।’
ব্যাজ-পরানো অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী নতুন নৌ-প্রধানের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং এ লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন বলে প্রেস সচিব জানিয়েছেন।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল মো. মাহফুজুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।
এর আগে সরকার সহকারী চিফ অফ নেভাল স্টাফ (অপারেশনস) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে নতুন চিফ অফ নেভাল স্টাফ (সিএনএস) পদে নিয়োগ দেয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ১৮ জুলাই এ বিষয়ে একটি গেজেট প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়েছে, ২৫ জুলাই বিকেলে এই নিয়োগ কার্যকর হবে, যখন মোহাম্মদ শাহীন ইকবালকে ভাইস-অ্যাডমিরাল পদে পদোন্নতি দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ জুলাই ২০২৩ পর্যন্ত তিন বছরের জন্য তাকে নৌ-বাহিনী প্রধান করা হয়েছে।
মোহাম্মদ শাহীন ইকবাল বিদায়ী নৌ-বাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি ২৫ জুলাই অবসর নিয়েছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

নতুন নৌ-বাহিনী প্রধানকে ভাইস-অ্যাডমিরালের র‌্যাঙ্ক ব্যাজ পরানো হলো !

আপডেট সময় : ০১:০১:১৫ অপরাহ্ণ, রবিবার, ২৬ জুলাই ২০২০