শনিবার | ২১ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার Logo খুবিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাছ ধরার উৎসব অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

দম বন্ধ হয়ে আসমা আর হাসিবুলের করুণ মৃত্যু!

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:২৩:০৭ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
  • ৭৫২ বার পড়া হয়েছে

কার্পাসডাঙ্গায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের পানি পরিস্কার নেমে বিপত্তি

নিউজ ডেস্ক:
দামুড়হুদায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের পানি পরিস্কার করতে নেমে আসমা খাতুন (১৬) নামের এক কিশোরী ও হাসিবুল ইসলাম (২৫) নামের দুজনের করুণ মৃত্যু হয়েছে। নিহত আসমা খাতুন কার্পাসডাঙ্গা মুদি ব্যবসায়ী ইশাদুল হকের মেয়ে এবং দোকান কর্মচারী হাসিবুল উপজেলার কালিয়াবকরি গ্রামের মোতালেব হোসেনের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে কার্পাসডাঙ্গা বাজারপাড়ায় ওই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গা ও দামুড়হুদা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ওই সেপটিক ট্যাংকের মধ্য থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারপাড়ার মুদি ব্যবসায়ী ইশাদুল হক তাঁর নিজ বসতবাড়ির একাংশে নতুন সেপটিক ট্যাংক নির্মাণ করছেন। দুই দিনের টানা বৃষ্টিতে নির্মাণাধীন ওই সেপটিক ট্যাংক পানিতে ভরে যায়। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে মুদি ব্যবসায়ী ইশাদুল হকের মেয়ে আসমা খাতুন সেপটিক ট্যাংকের বাঁশ বয়ে নিচে নামে জমে থাকা পানি পরিস্কার করার জন্য। সেপটিক ট্যাংকে নামার পরপরই অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে পানির নিচে তলিয়ে যায় আসমা। তাঁকে উদ্ধার করতে দোকান কর্মচারী হাসিবুল ইসলাম ওই সেপটিক ট্যাংকে নামলে একইভাবে তিনিও দম বন্ধ হয়ে পানির নিচে তলিয়ে যান। খবর পেয়ে স্থানীয় কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ ছুটে যান ঘটনাস্থলে।

খবর দেয় ফায়ার সার্ভিস অফিসে। বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গা ও দামুড়হুদা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাঁরা আধাঘণ্টা চেষ্টা চালিয়ে সেপটিক ট্যাংকের ভেতর বাতাস প্রবেশ করালে দুজনের মৃতদেহ পানিতে ভেসে ওঠে। পরে বিকেল ছয়টার দিকে হাসিবুলের পরিবারের লোকজন তাঁর মরদেহ নিজ গ্রাম নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ দুটোর জানাজা শেষে দাফনকার্যের প্রস্তুতি চলছিল।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুস সালাম বলেন, ‘আমরা বিকেল ৪টা ১৫ মিনিটে জানতে পারি কার্পাসডাঙ্গা বাজার সংলগ্ন একটি বাড়িতে সেপটিক ট্যাংকের ভেতরে দুজন পড়ে গেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থানে চলে আসি এবং বিকেল ৫টার দিকে সেপটিক ট্যাংক থেকে একজন নারী ও একজন পুরুষকে উদ্ধার করি। উদ্ধার করার পর দেখি তারা মারা গিয়েছে। আমরা জানতে পারি তারা মামা ও ভাগ্নে।’
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন

দম বন্ধ হয়ে আসমা আর হাসিবুলের করুণ মৃত্যু!

আপডেট সময় : ০৯:২৩:০৭ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ জুলাই ২০২০