শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

কালীগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৩৮:০২ অপরাহ্ণ, সোমবার, ৮ জুন ২০২০
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩১ বোতল ফেনসিডিলসহ আল মামুন (২৫) ও শাওন ইসলাম (১৯) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল রোববার ভোররাতে উপজেলা বালিয়াডাঙ্গা গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। কালীগঞ্জ থানার পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাকারিয়া মাসুদ ফোর্স নিয়ে বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালান। এ সময় পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রামের সাখাওয়াত শেখের ছেলে আল মামুন ও দাদপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন ইসলামকে ফেনসিডিল পাচারের সময় ৩১ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে পুলিশ বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালায়। সে সময় ৩১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। রোববার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

কালীগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৭:৩৮:০২ অপরাহ্ণ, সোমবার, ৮ জুন ২০২০