শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

জীবননগর পুকুরে মিলল বাকপ্রতিবন্ধীর লাশ!

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:৪৭:৪৩ অপরাহ্ণ, শুক্রবার, ৫ জুন ২০২০
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ার একটি পুকুর থেকে সাগর হোসেন (২০) নামে এক বাক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সাগর পরিবারের কাছ থেকে তিন দিন যাবত নিখোঁজ ছিলেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের বেলতলাপাড়ার একটি পুকুর থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাগর হোসেন একই গ্রামের মিনারুল ইসলামের ছেলে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার পরিবারকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন সাগর। পরিবারের লোকজন তাঁকে অনেক খোঁজাখুঁজি করে কোথাও পায়নি।

বৃহস্পতিবার আন্দুলবাড়ীয়া গ্রামের কৃষকেরা মাঠে যাওয়ার সময় পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। সাইফুল ইসলাম বলেন, নিহত যুবকটি বাকপ্রতিবন্ধী ছিলেন। ধারণা করা হচ্ছে পুকুরে পানিতে ডুবে তিনি মারা গেছেন। নিহত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে, গতকাল বৃহস্পতিবার জোহরের নামাজের পর আন্দুলবাড়ীয়া পীরে কামেল হযরত খাজা পারেশ সাহেবের রওজা কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হয়। এ ব্যাপারে জীবননগর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

জীবননগর পুকুরে মিলল বাকপ্রতিবন্ধীর লাশ!

আপডেট সময় : ০৮:৪৭:৪৩ অপরাহ্ণ, শুক্রবার, ৫ জুন ২০২০