শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

ঝিনাইদহ আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:৪৬:৩৭ অপরাহ্ণ, শুক্রবার, ৫ জুন ২০২০
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আলাপ হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের ভোলায় শেখের ছেলে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, আলাপ হোসেন বিয়ের দাওয়াত খেয়ে নিকটস্থ বাজারে যাচ্ছিলেন।

তাঁরা হরিশংকরপুর গ্রামের মিয়া বাড়ির মোড়ে পৌঁছালে প্রতিপক্ষ চেয়ারম্যান গ্রুপের লোকজন তাঁদের কুপিয়ে জখম করেন। হামলায় আলাপ হোসেন ও নুর ইসলাম আহত হন। তাঁদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে আলাপ হোসেন মৃত্যুবরণ করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফারুকুজ্জামান ফরিদ ও বর্তমান ইউপি চেয়ারম্যান মাসুম গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। নিহত আলাপ হোসেন ফারুকুজ্জামান ফরিদের সমর্থক ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা। এ ঘটনার পর এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় লুটপাট ও ভয়াবহ সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।
এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

ঝিনাইদহ আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৮:৪৬:৩৭ অপরাহ্ণ, শুক্রবার, ৫ জুন ২০২০