শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

চুয়াডাঙ্গায় নতুন আরও তিনজনের শরীরে করোনা শনাক্ত জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়াল!

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:৪১:৪৭ অপরাহ্ণ, শুক্রবার, ৫ জুন ২০২০
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গায় নতুন আরও তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস ৫১টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১ জন ও আলমডাঙ্গা উপজেলায় ২ জনের রিপোর্র্ট পজিটিভ এবং অন্য ৪৮টি নেগেটিভ রিপোর্ট আসে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০১ জন।

এদিকে, করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ গতকাল ৩২টি নমুনা সংগ্রহ করে। গতকাল চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ৭টি, আলমডাঙ্গা উপজেলা থেকে ১৭টি, দামুড়হুদা উপজেলা থেকে ৮টি নমুনাসহ সংগৃহীত ৩২টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এর আগে গত বুধবার চুয়াডাঙ্গায় করোনা পরীক্ষার নতুন কোনো ফলাফল আসেনি। তবে করোনা আক্রান্ত সন্দেহে সদর উপজেলা থেকে ১৬টি, দামুড়হুদা উপজেলা থেকে ৫টি ও জীবননগর উপজেলা থেকে ১৪টি নমুনাসহ মোট ৩৫ টি নমুনা সংগ্রহ করে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১২২৩টি, প্রাপ্ত রিপোর্ট ১০৭৯টি, পজেটিভ ১০১টি, নেগেটিভ ৯৭৮টি, সুস্থ ৭৬ ও মৃত্যু ১। বৃহস্পতিবার পাঠানো ৩২টি নমুনাসহ ফলাফল পেতে বাকি আছে ১৪৪টি। করোনা শনাক্তদের মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেসনে আছেন ১ জন ও হোম আইসোলেসনে আছেন ২৪ জন চিকিৎসাধীন রয়েছে।

সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান জানান, সংক্রমিত জেলা থেকে বিশেষ করে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকা থেকে ফেরা মানুষের কারণে জেলায় অন্যরা করোনায় সংক্রমিত হচ্ছেন। তাঁদের সংস্পর্শে এসে প্রতিদিনই মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তিনি বলেন, করোনা মোকাবিলায় ঘর থেকে বের না হওয়াই সব থেকে উত্তম। এরপরও জরুরি প্রয়োজনে বের হলে অবশ্যই হাতে গ্লাভস ও মুখে মাস্ক পরে বের হতে হবে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

চুয়াডাঙ্গায় নতুন আরও তিনজনের শরীরে করোনা শনাক্ত জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়াল!

আপডেট সময় : ০৮:৪১:৪৭ অপরাহ্ণ, শুক্রবার, ৫ জুন ২০২০