শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

কালীগঞ্জে চাঞ্চল্যকর কেয়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:২৩:৫৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
ঝিনাইদহ কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়েরের দক্ষতায় তিন মাসেই চাঞ্চল্যকর কেয়া হত্যা মামলার সব আসামি আটক হয়েছেন। সর্বশেষ গত মঙ্গলবার রাত ১০টার দিকে ওই মামলার পলাতক ৩ নম্বর আসামি আজিম হোসেনকে উপজেলার বালিয়াডাঙ্গা বাজার থেকে আটক করা হয়। এর আগে ১ নম্বর আসামি মিলন হোসেন ও ২ নম্বর আসামি ইস্রাফিল হোসেন আটক হয়ে জেলে রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, তিনি চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলাটির দায়িত্ব নেওয়ার পরই আসামিদের আটকে তৎপরতা জোরদার করেন। খুনের ১ মাসের মধ্যেই তিনি মোটিভ উদ্ধারসহ ১ ও ২ নম্বর আসামিকে আটক করেন। তাঁরা খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দীও দিয়েছেন। তিনি জানান, সর্বশেষ মঙ্গলবার অভিযান চালিয়ে ৩ নম্বর আসামি ত্রিলোচনপুর গ্রামের আজহার আলীর পুত্র আজিম হোসেনকে আটক করেন। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি উপজেলার ত্রিলোচনপুর গ্রামের গৃহবধূ কেয়া খাতুনকে হত্যা করে চাঁদপুর মাঠের মধ্যে পুতে রাখেন আসামিরা। এর ১৭ দিন পর তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কেয়ার পিতা বাদী হয়ে কালীগঞ্জ থানাতে একটি হত্যা মামলা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

কালীগঞ্জে চাঞ্চল্যকর কেয়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:২৩:৫৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০