শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

বিপুল পরিমান বিক্রয় নিষিদ্ধ ঔষধ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:১৭:৫৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
  • ৭৪৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-৬’’র অভিযানে
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ শহরের আরাপপুরের একটি বাসা থেকে বিপুল পরিমান বিক্রয় নিষিদ্ধ ঔষধ জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-৬। মঙ্গলবার রাতে যৌথ এ অভিযান চালানো হয়। ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের এসএসপি শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শহরের আরাপপুর এলাকার একটি বাসায় বিক্রয় নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেখানে যৌথ অভিযান পরিচালনা করে। পরে সেখান থেকে নিষিদ্ধ সীমা ফার্মাসিউটিক্যালস এর বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমান ঔষধ জব্দ করা হয়। আটক করা হয় ঔষধ ব্যবসায়ী বকতিয়ার রহমানকে। আটককৃত বকতিয়ার রহমান শৈলকুপা উপজেলার ব্রাহিমপুর গ্রামের আনছার আলীর ছেলে। পরে ভোক্তা অধিকার সংরক্ষন আইন অনুসারে ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। ঝিনাইদহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, আটককৃত ঔষধ অনেক আগেই বিক্রয় নিষিদ্ধ করা হয়। এছাড়া নিম্ন মানের কিছু ঔষধ সেখানে সিলগালা করা হয়েছে। নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করে নকল প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

বিপুল পরিমান বিক্রয় নিষিদ্ধ ঔষধ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০৮:১৭:৫৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০