শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

শৈলকুপায় জোড়া খুনের ঘটনায় ৪৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৫

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০১:২২ অপরাহ্ণ, বুধবার, ১৩ মে ২০২০
  • ৭৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

গত ১১ মে সামাজিক বিরোধে ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের অতর্কিত হামলায় জোড়া খুনের ঘটনায় ৪৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ে করা হয়েছে। শৈলকুপা থানায় এ মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১২। তাং ১২/৫/২০২০ ইং। পুলিশ এ ঘটনায় হালিম, দবির, আমোদ অলি, রকি ও শহিদুল ইসলাম নামে পাঁচ জনকে গ্রেফতার করা করেছে। মামলা এজাহার সূত্রে জানা যায়, উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের ধুলিয়াপাড়া গ্রামে ৭ মে সকালে আয়ুব মুসল্লী নামে এক ব্যক্তির উপর হামলা করে খাঁ গ্রুপের লোকজন। ওইদিন বিকালেই মকবুল হোসেন ও তার ভাতিজা রাকিবুল ইসলাম পলাশের উপর পরিকল্পিত হামলা করে আব্দুর রশিদ খাঁ গ্রুপের সংজ্ঞবদ্ধ কর্মী সমর্থকেরা। এ ঘটনায় ১০ মে (রবিবার) সকালে অবেদ খাঁ নামে এক ব্যক্তির উপর হামলার ঘটনায় গ্রামটিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার (১১ মে) দুপুরে আব্দুর রশিদ খাঁ গ্রুপের লোকজন মকবুল মন্ডলের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে অভি (২৫) পিতা লোকমান মন্ডল, লাল্টু (৪৫) পিতা মনজের মন্ডল ও মনজের মন্ডল (৬০) গুরুতর আহত হয়। তাদেরকে শৈলকুপা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার অভি ও লাল্টুকে মৃত বলে ঘোষনা করে। এ মামলার বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, কাঁচেরকোল ইউনিয়নের ধুলিয়াপাড়া গ্রামে জোড়া খুনের ঘটনায় ৪৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীদের গ্রেফতার করতে সর্বাত্মক চেষ্টা চালানা হচ্ছে। গ্রামটিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

শৈলকুপায় জোড়া খুনের ঘটনায় ৪৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৫

আপডেট সময় : ১১:০১:২২ অপরাহ্ণ, বুধবার, ১৩ মে ২০২০