শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

বকেয়া বেতনের দাবিতে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল অবরুদ্ধ

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫৮:৫২ অপরাহ্ণ, বুধবার, ১৩ মে ২০২০
  • ৭৪৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
বকেয়া এরিয়া বিল ও বেতন সহ বোনাসের দাবিতে কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কে অবরুদ্ধ করেছে কারখানার শ্রমিকরা। বুধবার সকাল ৮ টায় মিলের কারখানা গেটে শ্রমিকরা ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল কবীরকে প্রায় ১ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। এরপর এমডি বিল প্রদানের ব্যাবস্থা করার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সদস্য ও কারখানা শ্রমিক বাবুল আক্তার জানান, ২০১৫ সালের জুলাই মাস থেকে অদ্যবধী জাতীয় মুজুরী কমিশনের ঘোষিত এরিয়া বিলের টাকা তারা আজো পায়নি। বার বার হেড অফিসে যোগাযোগ করেও কোন সুরাহা হয়নি। এ ছাড়াও গত দুই মাসের বেতন ঈদ বোনাস এখনও পরিশোধ করেনি মিল কর্তৃপক্ষ। সাধারন শ্রমিক কর্মচারিরা বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। তাই বাধ্য হয়ে কারখানার শ্রমিকরা এমডিকে অবরোধ করে তাদের দাবীর কথা জানান। অবরোধকালে আরো উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ফজের আলী ও মশিয়ার রহমান সহ ইউনিয়নের অন্নান্য নেতৃবৃন্দ। এ বিষয়ে মিলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল কবীর শ্রমিকদের অবরোধের কথা অস্বিকার করে বলেন, বকেয়া টাকার দাবীতে সকালে কারখানার শ্রমিকরা তার কাছে এসেছিল। কিন্তু বর্তমানে মিলের ফান্ডে এখন টাকা সংকট। মিলের চিনি বিক্রির পর শ্রমিকদের বিল দেওয়ার আশ্বাস দিলে তারা চলে যান বলে জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

বকেয়া বেতনের দাবিতে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল অবরুদ্ধ

আপডেট সময় : ১০:৫৮:৫২ অপরাহ্ণ, বুধবার, ১৩ মে ২০২০