শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে কৃষকের মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:২২:৩৪ পূর্বাহ্ণ, বুধবার, ১৩ মে ২০২০
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে হায়দার হোসেন (৫৫) নামের এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে তাঁর মরদেহ ভেসে ওঠে। নিহত হায়দার হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলোর ডিহি কেষ্টপুর গ্রামের মৃত সাধু জোয়ার্দ্দারের ছেলে।
জানা যায়, ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হায়দার হোসেন গতকাল সকালে পুকুরে গোসলের জন্য বাড়ি থেকে বের হন। অনেক সময় পার হয়ে গেলেও বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে বের হন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের মধ্যে হায়দার হোসেনের মরদেহ ভেসে ওঠে। পরিবারের সদস্যদের ধারণা পুকুরের গোছলের সময় ব্রেইন স্ট্রোক করার ফলে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। এর পূর্বেও হায়দার হোসেন দুইবার ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিহি কেষ্টপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যুর বিষয়ে জানতে পেরেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে কৃষকের মৃত্যু

আপডেট সময় : ০৯:২২:৩৪ পূর্বাহ্ণ, বুধবার, ১৩ মে ২০২০