বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

২৪ ঘণ্টায় ৪১ জনের করোনা শনাক্ত, মৃত ৫

  • rahul raj
  • আপডেট সময় : ১২:০৫:৪২ পূর্বাহ্ণ, বুধবার, ৮ এপ্রিল ২০২০
  • ৭৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন আরও ৫ জন।

আজ মঙ্গলবার দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান।

এই নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ১৬৪ জন রোগী শনাক্ত হলো। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জন।

ব্রিফিংয়ে জানানো হয়, এক দিনে ৭৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

মীরজাদী সেব্রিনা জানান, নতুন শনাক্ত ৪১ জনের মধ্যে ২৮ জন পুরুষ, বাকিরা নারী। ২০ জন ঢাকার, ১৫ জন নারায়ণগঞ্জের। মৃত পাঁচজনের মধ্যে দুজনের বয়স ৬০ বছরের ওপরে, দুজনের ৫০ বছরের ওপরে, একজনের বয়স ৪০ বছরের ওপরে।

ব্রিফিংয়ে জানানো হয়, এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৩ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এক মাসের মধ্যে রোগীর সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তুলনা করলে করোনার প্রকোপ বেশি এমন দেশগুলোর কাছাকাছি (মৃত্যুর হার) চলে গেছে বাংলাদেশ।

প্রতিদিনের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, পরীক্ষার সংখ্যা বাড়ানোর পর দেশে তিন-চার দিন ধরে অনেকটা জ্যামিতিক হারে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

২৪ ঘণ্টায় ৪১ জনের করোনা শনাক্ত, মৃত ৫

আপডেট সময় : ১২:০৫:৪২ পূর্বাহ্ণ, বুধবার, ৮ এপ্রিল ২০২০