মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

কামাল হোসেন রাস্তার ভাষায় কথা বলছেন : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৩:১২:০৭ অপরাহ্ণ, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন রাজনীতির ভাষা ছেড়ে রাস্তার ভাষায় কথা বলছেন।
তিনি বলেন, ‘কামাল হোসেনের বক্তব্যে শুধু রাজনীতিবিদ নন, সারাদেশের মানুষ ব্যথিত। লাথি মেরে সরকারকে ক্ষমতা থেকে নামানো-এটা রাজনীতির ভাষা নয়, রাস্তার ভাষা।’
ওবায়দুল কাদের আজ রোববার মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা সেতুর পাশে আনুষ্ঠানিকভাবে তিনটি পুরনো সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।
কাঁচপুর, মেঘনা ও মেঘনা-গোমতী দ্বিতীয় সেতু নির্মাণ ও বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্পের অধীনে পুনর্বাসিত কাঁচপুর, মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর সংস্কার কাজ উদ্বোধন করা হয়।
সংস্কারের পর খুলে দেয়া হল পুরনো কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতু। এগুলো খুলে দেওয়ায় মহাসড়কটিতে যান চলাচল আরও গতি পাবে। এই সময় সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও জাইকার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বেগম জিয়া যে মামলায় সাজাপ্রাপ্ত সেটা কোন রাজনৈতিক মামলা নয়। তাই তাকে রাজনৈতিকভাবে মুক্তি দেওয়ার সুযোগ নেই। তবে বেগম খালেদা জিয়ার মুক্তির নামে বিএনপি যদি আন্দোলন, জ্বালাও-পোড়াও করে তবে কঠোর হস্তে দমন করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

কামাল হোসেন রাস্তার ভাষায় কথা বলছেন : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৩:১২:০৭ অপরাহ্ণ, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০