রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ধর্ষণেল ঘটনায় ডাক্তারি পরীক্ষা ১২৭ জনের

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:৫২:২৬ অপরাহ্ণ, বুধবার, ১ জানুয়ারি ২০২০
  • ৭৪৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহে খুনসহ লাশ উদ্ধার ৪৭, সড়ক দুর্ঘটনায় নিহত ৫৭
ঝিনাইদহ অফিস:ঝিনাইদহের ৬ উপজেলায় বিদায়ী বছরে (২০১৯) খুনসহ লাশ উদ্ধার হয়েছে ৪৭ জনের। এর মধ্যে পরকীয়া, দাম্পত্য কলহ ও নারীঘটিত কারণে খুন হয়েছেন ১২ জন নারী-পুরুষ। উপজেলাগুলোর মধ্যে খুনে শীর্ষে রয়েছে মহেশপুর। এক বছরে সেখানে ১৬ জন নারী-পুরুষ খুন হয়েছেন। মাদকের টাকা না পেয়ে মহেশপুরের নওদা গ্রামে মা মর্জিনা খাতুন ও নানি ছামসুন্নাহারকে খুন করেন ইমরান নামে এক মাদকাসক্ত যুবক। সীমান্তে বিএসএফ কতৃক ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৬ জন নিহত হন বিদায়ী বছরে। এছাড়া ঝিনাইদহ সদরে ১১ জন, কালীগঞ্জে ৬ জন, কোটচাঁদপরে ১ জন, শৈলকুপায় ৮ জন ও হরিণাকুণ্ডুু উপজেলায় ৫ জন খুনসহ লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। এদিকে, ধর্ষণজনিত ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৭ জন নারী ও শিশু। এর মধ্যে মধ্যে ৮-১০ জনের ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়নি বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় দুইজন পুলিশ সদস্যসহ নিহত হয়েছেন ৫৭ জন। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্য তথ্যে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি নিহত হয়েছেন ঝিনাইদহ সদর উপজেলায়। সদরের বিভিন্ন সড়কে ২২ জন নিহত হয়েছেন। এছাড়া কালীগঞ্জে ১৫ জন, কোটচাঁদপুরে ট্রেনে কেটে ৩ জন, শৈলকুপায় ১০ জন, মহেশপুরে ৪ জন ও হরিণাকুণ্ড উপজেলায় ৩ জন নিহত হন। এ ব্যাপারে পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, ঝিনাইদহে সব খুনের ক্লু ও মোটিভ উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখী করা হয়েছে। তিনি বলেন, সামাজিক অবক্ষয়ের কারণে ঝিনাইদহে পরকীয়ার কারণে কিছু খুনের ঘটনা ঘটেছে। পিতামাতার সঙ্গে সন্তানের সুসম্পর্ক নেই। স্কুল-কলেজে জীবনমুখী নৈতিক শিক্ষা নেই। শিক্ষকদের নৈতিক অধঃপতন ঘটেছে। তাঁরাও ছাত্রীদের ধর্ষণ ও হত্যা করছেন। ফেসবুক ও ইউটিউবে অশ্লীল ভিডিও দেখে ছেলে-মেয়েরা বিপথগামী হচ্ছে। মিলু মিয়া বিশ্বাস বলেন, অভিভাবকদের সচেতনতার অভাব রয়েছে। তাঁরা ১৮ বছরের আগেই সন্তানের হাতে স্মার্টফোন তুলে দিচ্ছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ধর্ষণেল ঘটনায় ডাক্তারি পরীক্ষা ১২৭ জনের

আপডেট সময় : ০৪:৫২:২৬ অপরাহ্ণ, বুধবার, ১ জানুয়ারি ২০২০