রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

কালীগঞ্জে হাফেজী মাদ্রাসার মেধাবী ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩৮:১৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
  • ৭৪৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জে সাওতুল হেরা তাহফিজুল কোরআন হাফেজী মাদ্রাসার মেধাবী ছাত্র আল আমীন কে নৃশংসভাবে হত্যা প্রতিবাদে এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সাওতুল হেরা তাহফিজুল কোরআন হাফেজী মাদ্রাসার পক্ষ থেকে এই মানব বন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কালীগঞ্জ ঈমাম পরিষদের উপদেষ্টা মুফতি ফারুক নোমানী, ঈমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক মাও: দেলওয়ার হোসেন,ঈমাম পরিষদের পৌর সভাপতি নজির আহমেদ ও নিহত আল আমিনের পিতা আব্দুর রাজ্জাক। মানববন্ধনে নিহত আল আমিনের পিতা আব্দুর রাজ্জাক বলেন, হত্যার ১৮ দিন পার হলেও সন্তান হত্যার বিচার পাইনি। তিনি অবিলম্বে তার সন্তান হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। উল্লেখ্য,গত ৩০ নভেম্বর আল আমিন রাতে বাড়ির পাশে আড়পাড়া দরগা এলাকায় ওয়াজ মাহফিল শুনতে গিয়েছিল। এর পর থেকে সে নিখোঁজ ছিল। গত ৪ ডিসেম্বর বুধবার দুুপুর ২টার দিকে কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামের একটি কচু বাগান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। সে আড়পাড়া বিশ্বাসপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কালীগঞ্জে হাফেজী মাদ্রাসার মেধাবী ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ১০:৩৮:১৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯