রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

শৈলকুপায় সাংবাদিক মফিজকে কুপিয়ে জখম

  • rahul raj
  • আপডেট সময় : ১১:১৭:৩৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯
  • ৭৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের শৈলকুপায় মফিজুল ইসলাম নামের এক সাংবাদিককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকাল ৮টার দিকে উপজেলার ধলহরাচন্দ্র গ্রামে। মফিজুল ইসলাম দৈনিক নয়াদিগন্ত ও লোকসমাজ পত্রিকার শৈলকুপা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তাঁকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরিবারের সদস্যরা। এ সময় তাঁর ক্যামেরা, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
আহত মফিজুল ইসলাম অভিযোগ করেন, সোমবার সকালে তিনি পেশাগত দায়িত্ব পালনে নিজ বাড়ি থেকে বের হয়ে একটু দূরে গেলেই ধলহরাচন্দ্র গ্রামের ধীরেন মন্ডলের ছেলে সঞ্জয়, সাধন, অজয় এবং একই গ্রামের সুভাস, সুজন ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় তারা হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মফিজের মাথায় আঘাত করে। এতে তাঁর মাথা কেটে যায়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা মফিজকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি সাংবাদিকদের জানান। এদিকে, প্রেসক্লাবের সভাপতি এম হাসান মুসার সভাপতিত্বে গতকাল সোমবার দুপুরে এক জরুরি সভা ডেকে সাংবাদিকেরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহীন আক্তার পলাশসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

শৈলকুপায় সাংবাদিক মফিজকে কুপিয়ে জখম

আপডেট সময় : ১১:১৭:৩৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯